বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় বজ্রপাতে দুই কলেজ ছাত্র, পিতা-পুত্র ও কৃষক মিলে মোট পাঁচজন নিহত ও দুই জন আহত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি বজ্রপাতের সময় এরা নিহত ও আহত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের ছয়আনিপাড়ায় বজ্রপাতে দুই কলেজ ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছে। নিহতরা হলেন, ছয়আনিপাড়া গ্রামের ওমর ফারুকের ছেলে নাবিল খান (১৭) ও রাশিদুল হাসানের ছেলে পলিন(১৭)। এরা দুজনই শাহজাদপুরের মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ ছাড়া আহত রা হলেন,ছয়আনিপাড়া গ্রামের শামীমের ছেলে সিয়াম(১৪) ও নাড়–য়া গ্রামের শহিদুলের ছেলে সাব্বির হোসেন(১৩)। নাবিল,পলিন ও সিয়াম ছয়আনিপাড়ার শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের সামনে বালুর মাঠে দাঁড়িয়ে গল্প করছিল ছিল। এ সময় বজ্রপাতের আঘাতে তারা জ্ঞান হারিয়ে ফেললে নাবিল ও পলিনকে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত সিয়াম স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছেন। তার অবস্থাও আশংকা জনক বলে জানা গেছে। বিকেলে নিহতদের লাশ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে বাসদ নেতা আব্দুল আলীম জানিয়েছেন,এ বজ্রপাতের আঘাতে শাহজাদপুর থানা সংলগ্ন একটি বাড়ির গ্যাসের চুলার রাইজার ও পোস্ট অফিসের গাছপালা ভেঙ্গে ও পুড়ে গেছে। সিরাজগঞ্জের কাজিপুরের তেকানী চরে বজ্রপাতে পিতা ও পুত্র নিহত হয়েছে। নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, কাজিপুর উপজেলার তেকানী চরে সকালে সামছুল হক(৫০) ও তার ছেলে আরফান (১৪) বাদাম ক্ষেতে কাজ করতে যায়। সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়ের সময় বজ্রাতে পিতা ও পুত্র দুজনই ঘটনাস্থলেই নিহত হয়। অপর দিকে সিরাজগঞ্জের কামারখন্দে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল কাদের (৩৭) নামের এক কৃষক নিহত হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পুস্কুরিকুড়া গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন। এ ঘটনা ঘটে। নিহত কাদের হাসন উপজেলার জামতৈল ইউনিয়নের পুষ্কুরিকুড়া গ্রামের মৃত আহের মন্ডলের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্যকমপেক্সের নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন। কামারখদ উপজলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকল অফিসার ডাঃ তানসিলা এ কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!