বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জ শহরের কাটাওয়াদা এলাকায় কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। সদর থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মিরপুর মহল্লার গরুবিক্রেতা এবং গরু কিনতে আসা হোসেনপুর পুঠিয়াবাড়ী ও আটাপাড়ার এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। হাটের মধ্যে গরু কেনাকাটা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে প্রথমে কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে হোসেনপুর পুঠিয়াবাড়ি ও আটাপাড়ার এলাকার লোকজন দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে হাটের মধ্যে গরুবিক্রেতাদের ওপরে হামলা চালায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয় বলে জানান উপপরিদর্শক।
মিরপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, মিরপুর মহল্লার ১৫-২০ ব্যক্তি ওই হাটে ৩৫টি গরু বিক্রি করতে গিয়েছিল। হামলা ও মারপিটের সময় নগদ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ঘটনার পর থেকে ৫টি গরু পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা নাশিদ জানান, আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মিরপুর মহল্লার ফিরোজ ও সুবেলের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
      সূত্র: www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...