বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ধর্ষণের শিকার এক গৃহবধূকে রশি দিয়ে পিঠমোড়া করে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে। শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার ডিক্রিপাড়া গ্রামে এ বর্বোরচিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএডিসির সাবেক কর্মচারী ডিক্রিপাড়ার শামসুল বারি খান (৬০) শনিবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের হতদরিদ্র এক প্রতিবন্ধীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। গ্রামের লোকজন টের পেয়ে তাদের ওই ঘর থেকে আটক করে। স্থানীয় একটি স্কুলে নিয়ে ওই নারীর দুহাত পিঠমোড়া করে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। খবর পেয়ে রাত ৩টায় সেখানে পুলিশ পৌঁছলে স্থানীয় ইউপি মেম্বার হেলাল উদ্দিন ও মাতব্বররা বিষয়টি গ্রাম্য সালিশে সমাধানের আশ্বাস দেন। ধর্ষিতা নারী অভিযোগ করেন, শামসুল বারি জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। অথচ ধর্ষকের বিচার না করে উল্টো তাকে বেঁধে শামসুল বারির ভাই স্কুল শিক্ষক শুকুর মাহমুদ খান ও ইউপি মেম্বার হেলালের নির্দেশেঅমানুষিক নির্যাতন করা হয়েছে। শামসুল বারি উপস্থিত সাংবাদিক ও গ্রামবাসীর কাছে গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন। ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, দুজনকে আটক করার পর সেখানে শত শত লোক জড়ো হয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...