সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের বিবিএর উদ্যোগে খণ্ড খণ্ড ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ এলাকায় ওই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) প্রধান প্রকৌশলী মোঃ কবির আহম্মেদ।
উদ্বোধনের সময় বিবিএর স্থানীয় নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সেতু বিভাগের প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর (অব.) মুজাহিদ উদ্দিনসহ বিবিএ ও সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী সাংবাদিকদের জানান, সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ি, কোনাবাড়ি ও নলকাসহ চারটি পয়েন্টে ১০ কোটি টাকা বায়ে প্রতিটি ২০০ মিটার ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণের কাজ শুরু করা হলো। পরবর্তী সময়ে সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বর থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার অংশেই পর্যায়ক্রমে একই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রসঙ্গত, মীর আকতার কনস্ট্রাকশন কোম্পানি ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণের কাজ করছে।
সম্পর্কিত সংবাদ
পৌর নির্বাচন
বেলকুচি পৌরসভা নির্বাচন
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...
অপরাধ
উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা
উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...
স্বাস্থ্য
করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড
স্বাস্থ্য
করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন
শাহজাদপুর
শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুরে আজ শুক্রবার সকালে বাবার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ পাখি খাতুন (৩০) নামের এক গৃহবধুর ম...
