সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা জাসদের উদ্যোগে ‘জঙ্গি নির্মূল, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারে আইনি কাঠামো গড়ে তুলুন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. আনোয়ার হোসেন। সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় আরো অংশগ্রহন করেন, সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আখতারুজ্জামান, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল, সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নূরুল আমিন রুনু, বর্তমান সাধারণ সম্পাদক এড. নাসিম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোমিন বাবু প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশকে শান্তি,উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হলে, জঙ্গি নির্মূল, জঙ্গি-সঙ্গীদের বর্জন করতে হবে। বিএনপি জামায়াতসহ ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলগুলির মদদে দেশে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। গণতন্ত্রে যেমন জঙ্গির কোন স্থান নেই, তেমনি জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনকারীরও কোন স্থান নেই। প্রকৃত দেশপ্রেমিক, গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক শক্তি-ব্যাক্তিকে জঙ্গিবাদ নির্মূলের অভিযানে পাশে দাঁড়াতে হবে এবং জঙ্গি ও জঙ্গি-সঙ্গীকেও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
