রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত। আজ সোমবার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়। শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে আজ ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৬২ জনের করোনা পজিটিভ এবং অন্য ১২৬ জনের নেগেটিভ ফলাফল আসে। আজকের ৬২ জনের মধ্যে আগের আক্রান্তের ১২ জনের আজও পজিটিভ আসে এবং নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। জেলায় নতুন ৫০ জনের মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৫ জন, বেলকুচির ১০ জন, কাজিপুরের ১ জন, শাহজাদপুরের ৯ জন এবং রায়গঞ্জের ৫ জন রয়েছেন। জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৫৭ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বাকী ২২ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৪৩৫ জনের মাঝে বেলকুচিতে ১১৬ জন, সিরাজগঞ্জ সদরের ১৩৫জন, রায়গঞ্জের ৩১ জন, চৌহালীর ২৭ জন, শাহজাদপুরের ৫০ জন, উল্লাপাড়ার ২৪ জন, কাজিপুরের ২৮ জন, তাড়াশের ১০ জন এবং কামারখন্দের ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৪ জন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...