রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আজ ২৫ শে এপ্রিল, সিরাজগঞ্জের চড়িয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলার উল্লাপড়া উপজেলার চড়িয়াশিকা গ্রামে পাকিস্থানি বাহিনী ২৫৪জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতার ৫০ বছর পরেও সেদিনের গণ হত্যায় নিহত কারোরই মেলেনি শহীদের স্বীকৃতি। সংরক্ষণ করা হয়নি গণকবরগুলোও। সিরাজগঞ্জ জেলার চড়িয়াশিকা গ্রামের ৬৫ বছরের কাঙ্গাল মন্ডল। একাত্তরের ২৫শে এপ্রিল পাকিস্থানী বাহিনীর গণহত্যার শিকার হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া একজন। তবে সেদিনের কথা মনে হলে এখনো শিউরে উঠেন তিনি। পাকিস্থানী বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের সময় শরীরে ৪টি গুলি খেলেও লাশের ভীড়ে পড়ে থেকে ভাগ্যক্রমে বেঁচে যান। চড়িয়াশিকা গ্রামের অধিকাংশ পরিবারের কেউ না কেউ সেদিন পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছেন। কিন্তু স্বাধীনতার এতো বছর পরও তারা পাননি শহীদের মর্যাদা সংরক্ষণ করা হয়নি তাদের কবরগুলো। তবে প্রতি বছর এই দিনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরন করেন স্বজন ও গ্রামবাসীরা । সেদিনের গণহত্যায় শহীদদের নাম লিখে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে স্থানীয় একটি সংগঠন ।গণহত্যার স্থানগুলো চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ সকল শহীদদের সরকারি স্বীকৃতি আদায়ে কাজ করছে স্থানীয় গণহত্যা অনুসন্ধান কমিটির সদস্যরা। গণহত্যার স্থানটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানালেন শহীদ পরিবারের সদস্য ও স্থানয়ীরা।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...