বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগেরকেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) চয়ন ইসলাম নিজেই সংসদ গ্যালারী টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কোন উপসর্গ না থাকলেও টানা কয়েকদিন আমার এলাকা শাহজাদপুরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরে আমি করোনা পরীক্ষা করাই। একদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। অন্য আরেক জায়গায় দ্বিতীয়বার পরীক্ষা করলেও পজিটিভ আসে।তাছাড়া এমনিতেই আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিজ বাসায় আইসোলেশেন আছি এবং চিকিৎসকের সার্বক্ষণিক পরামর্শে আছি। ’ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সর্বশেষ সপ্তম জাতীয় কংগ্রেসে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম ফেব্রুয়ারি মাসের পনের তারিখে সস্ত্রীক ঢাকায় টিকাও নেন। সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর) আসনের দুই বারের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চয়ন ইসলাম গত বছরের মার্চ মাস থেকে করোনা শুরু হলে তাঁর নিজ নির্বাচনী এলাকা শাহজাদপুরে দরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে প্রতিমাসেই নিজে হাতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেন। করোনার এই এক বছরে নিরবিচ্ছিন্ন ভাবে নিজ এলাকার মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহায়তা করেন। করোনা পজিটিভ হওয়ার আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শাহজাদপুরে শিশু কিশোর সমাবেশসহ জাতীয় নানান রাজনৈতিক প্রোগ্রামে অংশ গ্রহন করেন। তিনি দ্রুত সুস্থতার জন্য তাঁর নিজ এলাকাসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। সুত্রঃ সংসদ গ্যালারী টোয়েন্টিফোর ডটকম

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...