বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হককে (দুলাল) লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। আবু সালেহ শেখ মো. জহিরুল হকের শরীরে গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয়। তিনি বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে বাসায় অক্সিজেন দেওয়া হয়। এরপর রোববার রাতে তার নমুনা পরীক্ষা করানো হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত নমুনা পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়নি। জহিরুল হককে সোমবার বিএসএমএমইউতে ভর্তি হন। তার এক মেয়ে ও জামাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার স্ত্রীর শরীরেও করোনার উপসর্গ দেখা দিয়েছে। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জহিরুল হক আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। চাকরির মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ৬ আগস্ট তাকে দুই বছরের জন্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসরোত্তর ছুটি বাতিল করে ওই পদে নিয়োগ দেওয়া হয় তাকে। তার চাকরির মেয়াদ গত বছর ৭ আগস্ট শেষ হয়। আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুগালি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত ফজলুল হক ও মা শামসুন নাহার। ১৯৭৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও একই বোর্ড থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। হে আল্লাহ আপনি পুলিশ পরিবারের সন্তান বৃহত্তর পাবনার গর্ব গুরুতর অসুস্থ জহিরুল হক দ্রুত সুস্থ হয়ে উঠুক আমরা সবাই এ কামনা করি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!