রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকনকে সজ্ঞাহীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে প্রথম আলোর সিরাজগঞ্জের অফিস থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে শাহজাদপুরের তালগাছির নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রীজের কাছে এসে পৌছালে রিপন নামের এক নির্মাণ শ্রমিক রাস্তা পাড় হওয়ার সময় তার মোটরসাইকেলের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল সহ দুজনেই পাকা সড়কের উপর পরে যান। এ সময় সাংবাদিক খোকনের মাথার হেলমেট ছিটকে পড়ে গেলে তিনি মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে সজ্ঞাহীন হয়ে যান। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । সেখানে তার সিটিস্ক্যান শেষে তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর ১২টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অস্ত্রপ্রচার চলছিল। অপর দিকে ওই শ্রমিকেরও একটি পা ভেঙ্গে যাওয়ায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...