সরকারের কাছে সাংবাদিকদের জন্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)গতকাল ১৮ এপ্রিল ২০২০, শনিবার সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় করোনা মহামারীর এ সময়ে অনেক সংবাদ মাধ্যমে বেতন-ভাতা বকেয়া থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। কুদ্দুস আফ্রাদ বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি রেশনিং ব্যবস্থা প্রবর্তনের যে কথা বলেছেন, তাকে সাধুবাদ জানিয়ে আগ্রাহী সাংবাদিকদের জন্যে তা চালু করার দাবি জানানো হলে সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সভার প্রারম্বিক বক্তব্যে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু জানান, করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে বিস্তার ঘটায় সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল নিউজ পেপার, বার্তা সংস্থার সাংবাদিক কর্মচারীদের কর্তব্য পালন হুমকির মুখে পড়েছে। গোটা গণমাধ্যম পরিবারে তীব্র উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে, অজানা আতঙ্ক। স্বল্প বেতনভোগী ও বেকার সাংবাদিকের জন্যে সরকারি অনুদান প্রয়োজন। আলোচনায় অংশ নেন ডিইউজের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি আবু জাফর সূর্য, নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৗস সোহেল, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিচ, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, অজিত কুমার মহলাদারসহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা। সভায় উদ্বেগ প্রক্শা করে বলা হয়, অনেক গণমাধ্যম কর্তৃপক্ষ সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছে না; স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা এখনও নেয়নি। ডিইউজে নেতারা করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহনের দাবি জানান।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
