বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের সময় ৯৯৯-এ কল করায় গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের স্কুল শিক্ষক ইমরান আল কায়েসের স্ত্রী। এ ঘটনায় স্বামীসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে সলংগা থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১৫ বছর আগে ওই স্কুল শিক্ষক পার্শ্ববর্তী গ্রামপাঙ্গাসী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে শাপলা খাতুনকে (৩১) বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে দুইকন্যা সন্তানও রয়েছে। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে এবং অন্য এক স্কুল শিক্ষিকার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। আর এ পরকীয়া প্রেমে বাধা দিলে স্ত্রীকে বিভিন্ন অজুহাতে নির্যাতনসহ যৌতুকের ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত এ যৌতুকের না দিলে তাকে তালাক দেয়ার হুমকি দেয়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামীসহ পরিবারের লোকজন তাকে মারপিট করে হত্যার চেষ্টা করে। এ সময় ৯৯৯ এ কল করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...