সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার ২৭৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওইসব ইয়াবা জব্দ ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঘোলঘোর গ্রামের মো. রমজান এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরধোপিল গ্রামের মো. সবুজ শেখ (২১)। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এম এম এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান রাজশাহীর দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পাঁচলিয়া বাজারে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে রাজশাহীগামী একটি ট্রাক থেকে তিন হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, তিনটি সিমকার্ড, নগদ তিন হাজার ২০০ টাকা ও ট্রাকটিকে জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।