শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী (৬০) নামে এক এক পাটকল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্সের আরো ৫ যাত্রী আহত হন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী বগুড়ার আফরিন জুট মিলের শ্রমিক ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মনার পাড়া গ্রামের বাসিন্দা। ফায়ার সার্ভিস হাটিকুমরুল হাইওয়ে থানা, সলঙ্গা থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে দেয়। এ্যাম্বুলেন্সে থাকা বগুড়া আফরিন জুট মিলের ঠিকাদার সোহেল রানা এবং রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে আমরা জামালপুরের সরিষাবাড়িতে যাচ্ছিলাম। বগুড়া থেকে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত। পরে ঘটনাস্থলে পৌঁছলে এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত ও ৫ জন আহত হয়। পরে হতাহত ও দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...