রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘ জীব বৈচিত্র ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। আর শাহজাদপুরসহ উত্তর জনপদের শহর-নগর, গ্রাম-গ্রামান্তরে নিজ অর্থায়নে বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরণে নিবেদিত প্রাণ ‘সবুজ বিপ্লবের উদ্যোক্তা ’ মোঃ কামরুল হাসান হিরোককে বৃক্ষ রোপন, পাখির বাসা সংরক্ষণ, ইউক্যালিপ্টাস বৃক্ষ নিষিদ্ধের আন্দোলন ও বিমামূল্যে রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিরল অবদান রাখার জন্য শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বিশেষ সন্মাননা ক্রেষ্ট ও সম্মাননা পত্র প্রদান করা হলো।’ সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক তার বক্তব্যে শাহজাদপুর প্রেসক্লাব ও শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বৃক্ষরোপন আন্দোলনসহ তার চলমান বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত হবার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা আবুল কাশেম, ভোরের কাগজ প্রতিনিধি কবীর আজমল বিপুল, করতোয়া প্রতিনিধি সাগর বসাক, আমার দেশ প্রতিনিধি আসলাম আলী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি দিনকাল প্রতিনিধি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুর রহমান শিশির, সাংবাদিক নিজাম উদ্দীন, সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা। শাহজাদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ জাফর লিটন প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...