রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কোরবানির পশুর হাটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার ইজারদারদের হামলা ও মারপিটের শিকার হলেন ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান ও চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান আশরাফুল ইসলাম। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়। হামলার শিকার ডিবিসি’র জেলা প্রতিনিধি রিফাত রহমান জানান, আজ বিকেলে কোরবানির পশুর হাঁটের উপর প্রতিবেদন করার জন্য তিনি ও চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান আশরাফুল শালুয়াভিটা হাঁটে যান। ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় অতর্কিতভাবে হেলাল, খলিলুর রহমান, সেরাজুল, মিজান, ইসমাইলসহ ইজারাদারের প্রায় ১৫/১৬ জন লোক এসে তাদেরকে ঘিরে ধরে। তারা জোরপূর্বক তাদেরকে টেনে হিঁচড়ে হাঁট কমিটির অফিস ঘরে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে বেদম মারপিট করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে তারা। মারপিট ও হেনেস্তার পর প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে সেই অফিস থেকে বের করে দেয়। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন বলেন, এ ঘটনায় রিফাত রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এটি একটি ন্যক্কারজনক ঘটনা আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিককে মারপিটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ হামলার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...