রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ডেস্ক নিউজঃ গত ১লা এপ্রিল শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মাঠে দিনরাত ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসব ও সপ্তম জাতীয় সম্মেলনে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটার অংশ নিয়ে ধুয়া গান পরিবেশন করে। তাদের এই ধুয়া গানের অনুষ্ঠানটি ৭১ টিভিতে ২০ মিনিট ব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। রাত ১১টায় অনুষ্ঠিত ধুয়া গানের সুর মূর্চ্ছনায় উপস্থিত দর্শকরা অভিভূত ও মোহিত হয়ে পড়েন। এর আগে ভোর ৫টায় শাহজাদপুর স্বজনদের ৫০ সদস্যদের একটি টিম শাহজাদপুরের হাইস্কুল মাঠ থেকে বাস যোগে ঢাকার শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাকালে বাসের ভিতরে তারা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে সারাটা পথ অতিক্রম করেন। সেখানে দুপুরের আহার শেষে গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর । বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য অভিনেতা রামেন্দ্র মজুমদার, মঞ্চ সারথী আতাউর রহমান ও হুমায়ন কবীর হিমু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, মঞ্চকুসুম শিমুল ইউসুফ। ঢাক ও ঢোলের তালে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্ব শেষে নাট্যজন নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্বে শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব, দোয়েল চত্তর হয়ে র‌্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ???????????????????????????????????? এ র‌্যালীতে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত গ্রাম থিয়েটারের প্রায় ১০০টি সংগঠন অংশ নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে উৎসব মূখর করে তোলে। স্বজন বন্ধুরা লুঙ্গী, গেঞ্জি, গামছা ও মাথাইল পরে র‌্যালীতে অংশ নিয়ে গ্রামীণ আবহ তৈরী করে। এতে দর্শকরা অভিভূত হয়ে পরে। এরপর রাত ১১টায় শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার বাংলার লোক ঐতিহ্যবাহী ধুয়া গান পরিবেশন করে। ???????????????????????????????????? এ ধুয়া গানের শিল্পীরা হলেন, আব্দুল মতিন, আব্দুর রশিদ মাষ্টার, খোরশেদ আলম বয়াতী, রিন্টু মিয়া, আব্দুর রহমান, নুরুল ইসলাম, হাসান, সুজন, আনন্দ ও পাঞ্জু শেখ। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ম.জাহান, কবি মমতাজ উদ্দিন সেখ, কবি সোহরাব হোসেন রূপক, কবি আতিক সিদ্দিকী, আলহাজ্ব কে এম আতিকুল ইসলাম আতিক, এমদাদুল হক দাদুল, আলহাজ্ব নজরুল ইসলাম, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, রাহুল, রাসেল আহমেদ, রতন, পলাশ, রনি, তাপস, বিপ্লব, অসিম, আলাল সমুদ্র বকুল, ইমরান, রুবেল, নোমান, চঞ্চল, ইমরান, জহুরুল ইসলাম এস এম মানিক, আসাদুল ইসলাম মিঠু, কালাম, কামাল, আলামিন হোসেন, আহসান হাবিব, মঈন উদ্দিন চিশতি, নাহিন খান, আলামিন, সাদী মোহাম্মাদ, স্বর্ণা, ফিরোজা বেগম, মাজেদা বেগম, মমতাজ আলী, আল হেলাল, শ্যামল, সাইদুর রহমান, ফয়জুল ইসলাম, আজাদ চৌধুরী, আলামীন হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শনিবার সকালে শাহজাদপুরের স্বজন বন্ধুরা ফিরে আসে আপন ঠিকানায়। আর এর মধ্য দিয়েই শেষ হয় তাদের লোকনাট্য উৎসব।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...