শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজের নবীণবরণ-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ১১টায় কলেজ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনের নির্দেশে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। একমাত্র আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। এ সময় তিনি কলেজের সকল সমস্যা সমাধানের ঘোষণা দিয়ে বলেন, যতদিন ছাত্রীদের হোস্টেলে থাকার জায়গা না হবে ততদিন আমার বাড়িতে তাদের নিরাপদে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদার। আরও বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ নূরুল ইসলাম, উপাধ্যক্ষ এএম আব্দুল আজীজ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কেএম নাছির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম শেখ, ছাত্রনেতা রাইয়ান লোদী, আব্দুল্লাহ-আল-নোমান, হুমায়ুন কবীর রাশেল প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
