রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মোঃ আল আমিন হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১লা এপ্রিল) শাহজাদপুর যুব কল্যাণ সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিলো র‍্যালি, মিলাদ মাহফিল, কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা। যুব কল্যাণ সংঘের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আল মামুন রানার সভাপতিত্বে ও যুব কল্যাণ সংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন, শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন-অর- রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কার্যকারী সদস্য মোঃ ফারুক ইসলাম,মোঃ আলমঙ্গীর হোসেন, যুব কল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সোহেল রাজ,কার্যকরী সদস্য মাষ্টার মোন্জাল হোসেন,কোষাধ্যক্ষ শামিউল ইসলাম বাবু, যুব কল্যাণ সংঘের নেতা মোঃ শহিদুল ইসলাম,মোঃ হিরা প্রমুখ। বক্তারা বলেন, যুবকেরাই সমাজের প্রাণ। সুস্থ্য যুবসমাজই বদলে দিতে পারে সমাজকে, পুরো দেশকে। তাই সমাজ ও দেশ গঠনে যুবসমাজ এগিয়ে আসবে ও বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...