রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির  : আজ  সোমবার রাতে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, কাজী শওকত, সাগর বসাক, হাসানুজ্জামান তুহিন, আল আমিন হোসেন, এমএ জাফর লিটন, শামছুর রহমান শিশির প্রমূখ। সভার শুরুতে শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল বাকী মির্জা, সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, গোবিন্দ চক্রবর্তী ও আব্দুল হাকিম শিমুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু নবাগত সদস্য যুগান্তর ও বিজয় টিভির মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংবাদ প্রতিদিনের মুস্তাক আহমেদ, দৈনিক দিনকালের আল আমিন হোসেন, দৈনিক এশিয়ার বাণীর আবুল হাসনাত টিটো, আমার সংবাদের জহুরুল ইসলাম, ভোরের ডাকের জেলহক হোসাইন, কলম সৈনিকের এসএম শফিউল হক ও আজকালের খবর মাসুদ মোশাররোফের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। নবাগতদের পক্ষ থেকে মুস্তাক আহমেদ শাহজাদপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সকলকে ধন্যবাদ জানিয়ে শাহজাদপুর প্রেসক্লাবের গতিশীলতা ও উত্তরোত্তর সমৃধি কামনা করে বক্তব্য প্রদান করেন। পরে সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহজাদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধন, সংযোজন ও প্রতিস্থাপন করা হয়। সভায় শাহজাদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, প্রয়াত পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোহন, প্রয়াত অধ্যক্ষ সিরাজুল হক, অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুর রউফের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরিশেষে শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, দৈনিক সমকাল প্রতিনিধি, দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুল হাকিম শিমুলের নামে ‘আব্দুল হাকিম শিমুল পদক-২০১৮’ প্রবর্তন করায় সমকাল কর্তৃপক্ষকে শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...