রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদীকে বিজয়ী করার লক্ষ্যে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। সোমবার বিকেলে মনিরামপুর ও দ্বারিয়াপুর বাজার সহ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান। এর আগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয় ও দলীয় কার্যালয়ে নৌকা বিজয়ের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় নেতারা বলেন, শাহজাদপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদীকে ২৮ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ারও আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মো: শাহান শাহ, সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি হাসান মাহমুদ রাজীব, শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ফারুক হাসান কাহার, বরাত আলী সুমন, মো: সজল, আশিক, হুমায়ুন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...