শাহজাদপুর সংবাদ ডটকম :সিরাজগঞ্জের শাহজাদপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি গ্রাম মশিপুর। কিন্তু বর্তমান সময়ে মশিপুর তার ঐতিহ্য হারিয়ে পরিণত হয়েছে সবচেয়ে ভয়াবহ একটি ক্রাইম জোনে। প্রায় সবধরণের ক্রাইম এখন এই গ্রামে সংগঠিত হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বিপদজনক ও ভয়াবহ বিষয় টি হলো মাদক ব্যবসা। আর সর্বনাশা এই মাদক ব্যবসার কারনেই চুরি, ডাকাতি, ছিনতাই সহ সবধরণের অপকর্মে লিপ্ত হচ্ছে গ্রামের তরুণ সমাজ। ফেনসিডিল, ইয়াবা, গাজাঁসহ সবধরণের মাদকদ্রব্যের আড়ৎ হিসেবে ব্যবহার হচ্ছে মশিপুর। এক গোপণ অনুসন্ধানে জানা যায়, মশিপুর গ্রামের আবু সাঈদ (পিতা:মৃত হামিদ মৌলভী) এবং মনি ওরফে জঙ্গল মনি (পিতা: হেকমত) এসব মাদক ব্যবসার খুচরা ও পাইকারি বিক্রেতা হলেও এদের পিছনে গডফাদার হিসেবে রয়েছে গ্রামের স্থানীয় জন প্রতিনিধি ও কতিপয় স্থানীয় রাজনীতিবিদেরা।
দেশের যুব সমাজকে ধ্বংস করে এসব সুবিধাভোগীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনুসন্ধানে আরও জানা যায়, প্রতিদিন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মাদক বিক্রি করে সাঈদ ও মনি। আর এ টাকার লভ্যাংশের সবচেয়ে বড় অংশটি চলে যায় স্থানীয় জন প্রতিনিধি ও কতিপয় স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের পকেটে। এসব মাদক ব্যবসা প্রকাশ্যেই চললেও স্থানীয় পুলিশ প্রশাসন নিরবতায় হতবাক গ্রামের সাধারণ জনগণ। গ্রামের অধিকাংশ জনসাধারণের আশংকা এই মাদক ব্যবসা আরও বেশি দীর্ঘস্থায়ী হলে খুব অল্প দিনের মধ্যেই গ্রাম পরিপূর্ণভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠবে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
