মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
01

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাইয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নাটোর জেলায় বদলির আদেশ হওয়ার কারনে গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর থানা চত্তরে তার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ রেজাউল হকের সভাপতিত্বে এ,এস,আই মতিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল ) আবুল হাসনাত, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সিনিয়র সহকারী জজ আসিফ ইকবাল , চিফ জুঠিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন অফিসার মাহফুজুর রহমান, এছাড়াও থানার এস,আই ও এ,এস আইবৃন্দসহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,সহ-সাধারন সম্পাদক শামছুর রহমান শিশির,সাংগঠনিক সম্পাদক মামুন বিশ্বাস, সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল, আজিজুল হক নিজামসহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ওসি (তদন্ত) আব্দুল হাইকে থানার পক্ষ থেকে বিশেষ সন্মাননা দেয়া হয়।বদলি জনিত কারনে একই সাথে থানার এসআই মিজানুর রহমান, এ,এসআই কামরুজ্জামান ও এ,এসআই ছমির উদ্দিনকেও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য দিতে গিয়ে আবেগপ্লুত হয়ে পরেন।

0203 এদিকে বিদায় অনুষ্ঠানের পরেরদিন বুধবার সকালে ও,সি (তদন্ত) আব্দুল হাই এর বদলীর আদেশ প্রত্যাহারের দ্বাবি জানিয়ে শাহজাদপুরের সর্বস্তরের জনগণ র্যা লী ও মানব বন্ধন করেছে। মানব বন্ধনকারীরা জানায় আমরা আমাদের বয়সে তার মতো একজন সৎ পুলিশ অফিসার দেখিনি। তিনি শাহজাদপুর থানায় যোগদানের পর থেকে চাকরীর শেস দিন পর্ন্ত শাহজাদপুর বাসীর অনেক সমস্যা সঠিকভাবে সমাধারন করেছেন। বিনিময়ে কখনও কারো কাছ থেকে কোন প্রকার টাকা পয়সো এবং ঘুষ নেননি। মানববন্ধনকারীরা তার মতো সৎ পুলিশ অফিসারকে শাহজাদপুর থানায় রাখার দাবী জানিয়েছেন।, ওসি (তদ্ন্ত) আব্দুল হাই শাহজাদপুর খানায় প্রায় দুই বছর তিনমাস দ্বায়িত্ব পালনকালে তিনি তার কাছে আসা সকল মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে সমস্যার ব্যাপারে আন্তুরিক ভাবে সহোযোগীতা করতেন এবং সবাইকে সৎ পরামর্ দিতেন। তিনি কখনই কারো কাছ থেকে টাকা বা কোন বিনিময় নিতেন না। তিনি শাহজাদপুরের বিভিন্ন সভা সমাবেশে মাদকের বিরুদ্ধে কথা বলতেন।শাহজাদপুরে মাদক বন্ধ ও মাদক নির্মুলে সক্রীয় ভুমিকা রেখেছেন। অল্প সময়ের চাকরী জীবনে তিনি শাহজাদপুর বাসীর মনের মধ্যে স্থান করে নিয়েছেন একজন সৎ দক্ষ পুলিশ অফিসার হিসেবে। গত মঙ্গলবার রাতে তার বিদায় অনুষ্ঠানে অনেকেই আবেগপ্লাবুত হয়ে চোখের পানি ফেলেছেন। শাহজাদপুরের আপামর জনতার দ্বাবি তার বদলী আদেশ প্রত্যাহার করা হোক।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...