শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ছাদ ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রেজাউল করিম রাখাল, সাধারণ সম্পাদক এড. মোঃ নাসিম সরকার হাকিম , শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, এড. আব্দুস সাত্তার মোল্লা, এড. আব্দুল আজিজ জেলহক, এড. একেএম মতিয়ার রহমান, এড. ওয়াজেদ আলী, এড. মালিক আব্দুর রহিম, দৈনিক মানবজমিন পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার আদালত প্রতিবেদক মোঃ হান্নান শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ‘ শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রেজাউল করিম রাখাল আইনজীবী সমিতির ছাদ ঢালাই কার্যক্রমে ২০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান ও ভবিষ্যতে বেশী পরিমান অর্থ সহায়তার আশ্বাস প্রদান করেন।’ ছাদ ঢালাই কার্যক্রম উদ্বোধন শেষে দোয়া খায়ের ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
