বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আল আমিন হোসেন, শাহজাদপুর :  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামে মায়ের ওপর অভিমান করে অন্তরা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত অন্তরা খাতুন পাথালিয়া পাড়া গ্রামের কাঁচামাল ব্যাবসায়ী মোঃ আমিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। জানা যায়, মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামের কাঁচামাল ব্যাবসায়ী মোঃ আমিরুল ইসলামের মেয়ে অন্তরা খাতুন কে বাবার ভাত নিয়ে দোকানে  যেতে বলে তার মা। অন্তরা খাতুন ভাত নিয়ে যেতে গরিমসি করে, এতে অন্তরার মা তাকে গালাগালি করে। অন্তরা অভিমান করে তার চাচার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে বিকাল পর্যন্ত অন্তরার কোন সারাশব্দ না পেয়ে তার মা জানালা দিয়ে অন্তরার দেহ ঘরের ডাফের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে অন্তরার ঝুলন্ত দেহ নামায়। পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে রাত আনুমানিক ১১টায় শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ বুধবার বাদ ফজর অন্তরার লাশ জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলে আশিক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হ‌ই। আমরা আরোও জানতে পারি মৃত অন্তরা খাতুন মানসিক অসুস্থ ছিল।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...