রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : আজ রোববার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার শুভ উদ্ভোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আলী হায়দার রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, শাহজাদপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, ফকরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সেখানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের বইমেলায় মোট ২১ টি স্টলে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। এ বইমেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভীড় বিশেষভাবে লক্ষনীয়। আগামী কাল সোমবার ও পরশু মঙ্গলবার এ বইমেলা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...