রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার শাহজাদপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৮ শুরু হয়। ৩ দিনের ওই বৃক্ষমেলা আগামীকাল সোমবার শেষ হবে। শাহজাদপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ও শাহজাদপুর পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনজু আলম সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজীজ, অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনজুর কাদের প্রমুখ। উদ্বোধনী দিনের আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন এমপি স্থানীয় কৃষকদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃক্ষমেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। ৩ দিনের ওই বৃক্ষ মেলার ২য় দিন রোববারে উল্লেখযোগ্য বৃক্ষপ্রেমিদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...