বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামের নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার খারুয়াজোংলা (বাড়াবিল সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়ারি ও সরকারি কাজে বাঁধাদান করায় অপর ১ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় জুয়ারিদের কাছ থেকে ৫ হাজার ৪'শ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খারুয়াজোংলা এলাকার মৃত নূরাল প্রামানিকের ছেলে দুলাল হোসেন (৪৩), আব্দুল আলিমের ছেলে আরিফুল ইসলাম (২৯), রওশন আলীর স্ত্রী রাশিদা বেগম (৩২) ও বাড়াবিল দক্ষিণপাড়ার ইউসুফ আলী খাঁ'র ছেলে মোহাম্মদ আলী (৪৫)। ধৃত ৩ জুয়ারি এলাকায় জুয়া পরিচালনা করায় অনেকেই সর্বশান্ত হচ্ছিল। অবশেষে তারা গ্রেফতার হওয়ায় থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...