শাহজাদপুর প্রতিনিধিঃ গত সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর-রামবাড়ি এলাকার হায়দার হাজীর রোজ গার্ডেন আবাসিক হোটেল থেকে পুলিশ দুই অপহৃত ব্যক্তি মিন্টু (৩০) ও কামাল (৩২) কে উদ্ধার করেছে। অপহৃত দুজনের বাড়ি বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামে বলে জানা গেছে। এছাড়া এ অপহরনের সাথে জড়িত থাকার দায়ে রামবাড়ি গ্রামের ফেন্সিডিল ব্যবসায়ী তুহিন (৩২) ও হোটেন ম্যানেজার আনোয়ার হোসেন আনু (৪২) কে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দুদিন আগে ফেন্সিডিল ব্যবসায়ী তুহিন মোবাইল ফোনে তাদের ডেকে এনে রোজ গার্ডেন হোটেলের ১১ নং কক্ষে আটক করে রেখে তাদের অভিভবাবকদের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এ টাকা দ্রুত পরিশোধ করা না হলে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকি দেয়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। শাহজাদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরনকারীদের ২ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় ৫ জনকে আসামী করে চাদাবাজি ও অপহরন মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত অপহরনকারীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
