নিজস্ব প্রতিনিধিঃ গত কাল বুধবার সকালে শাহজাদপুর উপজেলার বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারিরা ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষে ৬ দফা দাবিতে মানব বন্ধন করেছে। এক ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন চলা কালে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই, শাহজাদপুর থানা সার্কেলে এএসপি আবুল হাসনাত, উপজেলা কৃষি অফিসার মঞ্জু আলম সরকার, উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জমান, কৃষি সম্পসারণ অফিসার সেরাজুল ইসলাম সাজু, ডেন্টাল সার্জন ডাঃ সাব্বির আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন, উপধাক্ষ মাহফুজুল ইসলাম, শিক্ষক আবু হেনা প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
