বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকালে শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামের আব্দুল মোমিন মোল্লার শিশু কন্যা সাদিয়া খাতুন (৮) নামের ১ম শ্রেণীর এক স্কুলছাত্রীর লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর ধারণা, তাকে স্বাশরোধে হত্যা করা হয়েছে। তবে নিহতের বাবা আব্দুল মোমিন মোল্লা এটিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে দাবী করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এ দিন সকাল ৮ টায় নিহত সাদিয়া খাতুন (৮) বাড়ির পাশের রেশমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সাড়ে ৮ টার দিকে নিহতের দাদা দেলোয়ার মোল্লা আত্মীয় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে স্কুল থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। এর ঘন্ট্খাানেক পরে তার বাবা মোমিন মোল্লা জমি থেকে বাড়ি এসে শয়ন ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় বলে দাবী করেছেন। অপরদিকে প্রতিবেশী চাঁদের আলী ও তার স্ত্রীসহ একাধিক ব্যাক্তি জানান, এই একই ঘরে ৩ বছর আগে শাপলা খাতুনের ৫ মাসের শিশুপুত্র এবং ১ বছর আগে তার দেবর মিরু মোল্লার দুই বছরের ছেলে হিমুর রহস্যজনক মৃত্যু হয়। এই ৩টি মৃত্যুর ঘটনা একই সূত্রে গাঁথা কি না এবং এটি পরকীয়ার জেরে হত্যা কি না শাহজাদপুর থানা পুলিশ এ বিষয় মাথায় রেখে তদন্ত করছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল হোসেন বলেন, মৃত্যু রহস্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিক কারন বলা যাচ্ছে না।তবে সকল বিষয় মাথায় রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে নিহতের মা শাপলা খাতুনের গলা ও বুকে নখের আচঁড় থেকে অনেকেই ধারণা করছেন শিশু সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, একটি প্রভাবশালী মহল এটিকে ধামাচাপা দিয়ে জোড় তদবির চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...