বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ শাহজাদপুরে হেলিকপ্টারে চড়ে কনে গেলো বরের বাড়ি। এ উপলক্ষে বিকেলে ঢাকা থেকে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভাড়ায় চালিত একটি হেলিকপ্টার অবতরণ করে। উৎসূক জনতা বর ও কনে সমেত ওই হেলিকপ্টারটি একনজর দেখার জন্য মাঠে ভীড় জমায়। পরে বরসমেত কনে ওই হেলিকপ্টারে চড়ে চলে যায় শ্বশুড়বাড়ি। জানা গেছে, শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া গ্রামের বিএনপি দলীয় সাবেক সাংসদ কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ারের ভাই মেজবাহ উদ্দিন খান মজলিশ সরোয়ারের তনয়া তাসলিম খান মজলিশ সিমির সাথে কিছুদিন পূর্বে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি মহল্লার দক্ষিণ আফ্রিকা প্রবাসী হাজী রুহুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল-আমিন বাবুর বিয়ে হয়। আজ শুক্রবার ওই বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিলো। বর আব্দুল্লাহ আল-আমিন বাবু তার নববধুকে নিজ বাড়িতে নিয়ে যাবার জন্য বেলা ৩ টার দিকে তার বাসভবন রেশমবাড়ি থেকে হেলিকপ্টারযোগে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে কনের বাড়িতে ভোজ শেষে কনে সিমিকে সাথে নিয়ে হেলিকপ্টারযোগে তার নিজ বাড়ি রেশমবাড়িতে নিয়ে যান। এদিকে, হেলিকপ্টারে বিয়ের আনুষ্ঠানিকতা একনজর দেখার জন্য শতশত উৎসূক জনতা হাইস্কুল মাঠে ভীড় জমায়। ওই ভীড় সামলাতে স্থানীয় আইন শৃংখ্যলা বাহিনীর সদস্যদের বেশ বেগ পোহাতে হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...