বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : জমিজমা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে চলমান একটি মামলাকে উপেক্ষা করে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পৌর এলাকার পুকুরপাড় মহল্লার স্বর্গীয় বিধি প্রসাদ চৌধুরীর স্ত্রী শংকরী চৌধুরী শাহজাদপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত ওই অভিযোগ সূত্রে জানা গেছে, ‘শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লার স্বর্গীয় বিধি প্রসাদ চৌধুরী জমিজমা সংক্রান্ত বিষয়ে একই গ্রামের স্বর্গীয় বগলা প্রসাদ চৌধুরীর ছেলে বরেন ওরফে দেবব্রত চৌধুরী (৫২), সুচিত্রা চৌধুরী (৪৫) ও সাগর চৌধুরী (২৫) কে বিবাদী করে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মোকাদ্দমা নং-৪৫৬, তারিখ: ৩০/০৩/২০১৪ ইং) যা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। হাইকোর্টে চলমান ওই মামলাকে উপেক্ষা করে গত বুধবার উপরিউল্লেখিত বিবাদীগণ বিধি প্রসাদ চৌধুরীর স্ত্রী শংকরী চৌধুরীর বসতবাড়িসহ সম্পত্তি জবরদখল ও উচ্ছেদের জন্য তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি জবরদখল ও ভাংচুর চালিয়ে মন্দিরঘর, পল্লী বিদ্যুতের মিটারসহ বসতবাড়ির প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধণ করে। সেইসাথে শংকরী চৌধুরীকে দেখে নেয়ার হুমকি দেন মামলার বিবাদী বরেন, সুচিত্রা ও সাগর। এ ঘটনার পর থেকে বাদী শংকরী চরম নিরাপত্বাহীনতায় ভূগছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,‘শংকরী চৌধুরী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!