বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাবিবুল্লাহ ইয়ানেনি (রহ.) এর দিনব্যাপী বাৎসরিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওই বাৎসরিক ওরশ শরীফে যোগদানের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়িস্থ হযরত শাহ্ হাবিবুল্লাহ ইয়ামেনি(রহ.) এর গায়েবি মাজার শরীফ প্রাঙ্গণে আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীদের আগমন ঘটে। বাদ মাগরিব ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন দেশের ও স্থানীয় ওলামায়ে কেরামগণ। রাতে বৃষ্টিকে উপেক্ষা করেও অগণিত মুসুল্লী ও মা-বোনেরা গভীর রাত পর্যন্ত ওলামায়ে কেরামগণের বয়ান শোনেন। ওয়াজ মাহফিল শেষে দেশ ও মুসলিম জাহানের কল্যাণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তবারক বিরতণ করা হয়। বাৎসরিক ওই ওরশ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের টহল জোরদাড় ছিলো। উল্লেখ্য, প্রায় ১১’শ বছর পূর্বে ইয়ামেনের রাজা মোয়াজ ইবনে জাবালের বংশধর, ইয়ামেন শাহজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর সাথে ইসলাম ধর্ম প্রচারের জন্য হযরত শাহ্ হাবিবুল্লাহ ইয়ামেনি (রহ.) শাহজাদপুরে আসেন এবং একনিষ্ঠভাবে ইসলাম ধর্ম প্রচারে রত থাকেন। পরবর্তীতে তাঁর নামানুসারে ওই ইউনিয়নের নামকরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...