মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আজ (মঙ্গলবার) শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে করোনা ভাইরাসের ক্রান্তিকালে কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী ৫'শ অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র প্রতিষ্ঠাতা, নিউইয়র্ক নর্থবেঙ্গল ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ইউএসএ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কাশেমের পক্ষ থেকে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের প্রায় ৫'শ কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পিতা হযরত আলী, সহোদর শাহজাদপুর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ ও পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণকালে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপনকারী অসহায় জনমানুষ এ মহাবিপদে নগদ অর্থ সহায়তা পেয়ে অবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, 'মানবতার সেবাই আমাদের লক্ষ্য' এ শ্লোগানকে সামনে রেখে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র পক্ষ থেকে এদিন দিনব্যাপী এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে এ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোন মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এ ফাউন্ডেশন- এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...