বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামে সরকারি লিজের সম্পত্তিতে অবৈধ দখলদার কর্তৃক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। উক্ত সরকারি সম্পত্তির লেছি আয়জল গং অবৈধ দখলমুক্তের দাবীতে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া মৌজার ২৩২৪ খতিয়ান ও ৪৮১৮ নং দাগের সাড়ে ৪ শতক ভিপি মিসকেস নং- ১১১(শাহ)/৬৬-৬৭ ভুক্ত সরকারি সম্পত্তি পোতাজিয়া গ্রামের রহমত ফকিরের ছেলে আয়জল, আনোয়ার, সিদ্দিক ও লালমিয়া সরকারের কাছ থেকে লিজ নিয়ে হাল খাজনাদি পরিশোধ করে সরেজমিন ভোগদখল করে আসছে। সম্প্রতি পোতাজিয়া চালাপাড়া মহল্লার আজগার আলীর ছেলে ওছমান গণী উক্ত সরকারি সম্পত্তির পশ্চিমাংশে জোরপূর্বক জবরদখলের মাধ্যমে ঘর উত্তোলন করছে। এ ঘটনায় আয়জল গং উপজেলা ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...