বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে শাহজাদপুরে অর্থ ও সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে এক নারী কর্তৃক একই স্বামীকে ৩ বার বিয়ে ও ৩ বার বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে প্রতি বারই বিয়ে ও বিচ্ছেদের সময় প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ’কে লঙ্ঘন করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া মহল্লার মৃত শাহজাহান শেখের মেয়ে সোনা খাতুন তার ১ম স্বামী হারিয়ে বাবার বাড়ি রূপপুরে সন্তানাদী নিয়ে কষ্টে দিনাতিপাত করছিলো। এ কষ্ট লাঘবে কয়েক বছর আগে সোনা খাতুন হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের আলিমুদ্দিন মোল্লার ছেলে বিবাহিত যুবক আব্দুর রহমানের ১ম স্ত্রীর অনুমতি ছাড়াই ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এর কিছুদিন পরই সোনা কর্তৃক দেনমোহরের টাকা নিয়ে তালাকনামা প্রদানের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে। আরও পরে সোনা তার সাবেক স্বামী আব্দুর রহমানের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মোবাইল ফোনে ফুসলিয়ে গত ২০১৭ সালের ৪ ফেব্রæয়ারি ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে ২য় বার বিয়ে করে। এ বিয়ের পর আব্দুর রহমানের কাছ থেকে ৩ শতক জমি নিজ নামে লিখে নেয় সোনা। উদ্দেশ্যে হাসিলের হওয়ায় গত ২০১৭ সালের ১৬ এপ্রিল ফের তালাকনামা প্রদানের মাধ্যমে তাদের ২য় বিয়ের বিচ্ছেদ ঘটে। পরে চতুর সোনা জানতে পারে তার সাবেক স্বামী আব্দুর রহমানের আরও সম্পত্তি রয়েছে। সে সম্পত্তিও আত্মসাতের উদ্দেশ্যে নানা ফাঁদ পাততে শুরু করে। যথারীতি আব্দুর রহমান ৩বারের মতো সেই ফাঁদে ফের পা দেয়। এবার রূপপুর নতুন পাড়া মহল্লার আনিছ হুজুর তাদের তওবা পড়িয়ে ফের ৩য় বারের মতো তাদের বিয়ে দেন। চলতি বছরের ২৮ জানুয়ারি তালাকনামা প্রদানের মাধ্যমে তাদের ৩য় বিয়েরও বিচ্ছেদ ঘটে। দেশে প্রচলিত আইনে তালাকপ্রাপ্ত একই স্বামী স্ত্রীর ২য় বিয়ে করতে চাইলে আদালতের মাধ্যমে তালাকনামা প্রত্যাহার বা ইসলামী শরিয়াহ মোতাবেক হিল্লা বিয়ের পর কিছু নিয়ম কানুন মেনে বিয়ের বিধান থাকলেও আব্দুর রহমান ও সোনার পরপর ৩ বার বিয়ে ও বিচ্ছেদে তার কোনটাই মানা হয়নি। কেবলমাত্র স্বামী আব্দুর রহমানের সম্পত্তি আত্মসাতের লক্ষ্যেই সোনা অনৈতিকভাবে ৩ বার বিয়ের পিড়িতে বসেছেন। এলাকাবাসী চতুর সোনার দৃষ্টাস্তমুলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া, চতুর সোনার বিরুদ্ধে আব্দুর রহমানের ১ম স্ত্রী ও সন্তানদের হুমকি প্রদানেরও অভিযোগ উঠেছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...