রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক: শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘সৎ ও সরলতা মানুষকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয়। তাই তোমাদের সৎ মনের অধিকারী ও আদর্শ চরিত্রের হতে হবে। কারণ আগামীতে তোমরাই হবে দেশের কর্ণধার ।’ আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সততা ষ্টোরের উদ্বোধনকালে ইউএনও নাজমুল হুসেইন খাঁন আরও বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করে চলেছেন। তাই আগামীতে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ছোট থেকেই তাদের সৎ, আদর্শবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। এ কারণেই উদ্দ্যোশে এ সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। সততা ষ্টোরে যার যা প্রয়োজন সেই মূল্যে দিয়ে দোকানদার বিহীন পন্য কিনে নিতে হবে।’ খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজীজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফিরোজ হাসান অনিক, প্রধান শিক্ষক আব্দুস সালাম ও সাংবাদিক সাগর প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়ের ১৮শ’ শিক্ষার্থীর উপস্থিতি এ সততা ষ্টোরের উদ্বোধন করা হয়।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...