বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সাগর বসাক, শাহজাদপুর : শুক্রবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মাধব চন্দ্র দেবের বাসভবনের নিজস্ব মন্দিরে ৩০তম শ্রী শ্রী সন্তোষি মাতার পূজা অনুষ্ঠিত হয়েছে। ওই পূজা উপলক্ষে মন্দিরে এলাকার বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটে। বিশিষ্ট ব্যবসায়ী মাধব চন্দ্র দেব জানান, ‘কঠোর নিয়মের মধ্যে উপবাস রেখে শ্রী শ্রী সন্তোষি মাতার পূজা করতে হয়। পুরোহিত এ পূজা করেন। পূজা শেষ হলে হাজার হাজার ভক্ত এ পূজা দেখতে মন্দিরে আসে। পরে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।' ভক্ত সুমন কুমার সাহা জানান, ‘দীর্ঘ ৩০ বছর ধরে মাধব চন্দ্র দেবের বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ পূজায় মা ভক্তদের মনের বাসনা পূর্ণ করেন। এ জন্যই এ পূজায় অসংখ্য ভক্তের মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় কীর্তন, গীতাপাঠ ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয় । নানা আনুষ্ঠানিকতা আর নিয়মকানুন পালনের মধ্য দিয়ে এ পূজা সম্পন্ন হবার পর আজ শনিবার বিকেলে শাহজাদপুর করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শ্রী শ্রী সন্তোষি মাতার পূজার পরিসমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...