রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় পুজা শিবরাত্রি ব্রত পূজা। এ পুজা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে পালিত হয়ে আসছে। বিশেষ করে ঘরোয়া ভাবে এ পুজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে এ পুজা উৎসবের সাথে পালন করা হয়। ধর্মীয় ভাবে এ পুজার তাৎপর্য রয়েছে অপরিসীম। শাহজাদপুওে শতাব্দি প্রাচীন কেন্দ্রীয় কালি মন্দিরে শিবরাত্রি ব্রত পুজা এবারেও উৎসবের সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে কালি মন্দির প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। গতকাল সোমবার সারাদিন ও সারারাত ধরে এ পুজা অনুষ্ঠিত হয়। পুরোহিত নিখিল চক্রবর্তী জানান, শিবরাত্রি ব্রত (উপবাস) থেকে এ ব্রত পালন করলে সর্বপাপ হতে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূর্ণ করার লক্ষ্যে শিবের মাথায় মন্ত্র পাঠ করে দুধ ও জল ঢালা হয়। বিশেষ করে ভক্ত নারীরা এ পূজা তারাই উপবাস থেকে এ পূজা বেশি করতে দেখা যায়। পুজা চলাকালে উলুধ্বনি ও শঙ্খের বাজনায় মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। বিকেলে শিব মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনায় বক্তব্য রাখেন দেবাল চন্দ্র দাস, শয়ন দাস, অমূল্য দাস, চন্ডি দাস, নগেন দাস, রবীন্দ্রনাথ বসাক, মোহন দাস, শচিন দাস, বিমল দাস প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...