রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ -২০২০ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অলোকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের লক্ষে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শাহজাদপুর উপজেলা পর্যায়ে মোবাইল ড্রাইভিং কমপিটেন্সি টেস্ট বোর্ড(ডিসিটিবি) অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ হাজার আবেদনকারীকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স(লার্নার কার্ড) প্রদানের লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। আজ সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিআরটি এর সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি মোঃ ওমর ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ কার্যক্রমে সহযোগীতা করার জন্য কয়েকটি মেডিকোল বোর্ডও অংশ নেয় । সকাল থেকেই লাইসেন্স গ্রহনে ইচ্ছুকদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...