নিহাল খানঃ বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি মোতাবেক গতকাল সোমবার শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক/ কর্মচারিদের জন্য শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। দুপুরে স্থানীয় উপজেলা চত্বরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরা এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোবাক্ষর হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন আঞ্চলিক সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল হক, সাংগঠনিক সম্পাদক নবী নেওয়াজ, কোষাধ্যক্ষ ওয়ারেছ আলী, শিক্ষক কামরুন নাহার লাকী, পারভেজ আক্তার, মহিউদ্দিন, আব্দুর রউফ, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, আব্দুর রউফ ও বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবি-দাওয়া না মানা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। পরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের নিকট প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
