রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে ২ ডাকাতকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ও নগদ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও উপপরিদর্শক মেহেদী হাসান। প্রেস ব্রিফিংয়ে আটককৃত ডাকাত সদস্য কুদ্দুস ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। এসময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১১ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যারা স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন্ নিয়ে যায়। পরে শাহজাদপুর থানায় অভিযোগ দিলে তথ্য প্রযু্ক্তির সহযোগীতায়, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  হাসিবুল ইসলামের দিকনির্দেশনায় ও ওসি শাহিদ মাহমুদ খানের তত্বাবধানে গত ২৩ ডিসেম্বর শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসআই খলিলুর রহমান, এসআই কাঞ্চন কুমার, এএসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স কৃষকের ছদ্দবেশে উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চানতার গ্রামে অভিযান চালিয়ে ছোট চানতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো; পাশান মোল্লা গ্রেফতার করা হয়। ২৪ ডিসেম্বর তাকে শাহজাদপুর আদালতে উপস্থিত করা হলে ধৃত পাশান মোল্লা এই ডাকাতির ঘটনায় জড়িত আরো ৩ জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। তার দেওয়া তথ্যমতে ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে সোনাতনী ইউনিয়নের বানতিয়ার চরের ট্যাংড়াপাড়া গ্রাম থেকে আলাউদ্দিনের ছেলে কুদ্দুসকে ডাকাতির মালামাল সহ গ্রেফতার করা হয়। শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম আরো জানান, আমরা আশা করছি এই ডাকাত চক্রের বাকী সদস্যদেরও খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...