বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর সদরের ডাকবাংলো পাড়ায় অবস্থিত মোহাম্মদ আলী চক্ষু হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র ও ডাক্তার ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে কতিপয় ব্যাক্তি ও ডাক্তার আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক অরূপ গজনবী।

মাত্র চার মাস পুর্বে প্রতিষ্ঠিত হয় হাসপাতালটি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটি বন্ধ করার পায়তারা করছে। এমনকি এই হাসপাতালে রোগীদেরকে আসতেও নিরুৎসাহিত করা হয়। এই চক্রান্তের অংশ হিসেবে প্রতিষ্ঠান থেকে ডাঃ আলমগীরকে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জিডির অভিযোগ সুত্রে জানা যায়। এব্যপারে অরূপ গজনবী জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আমি হাসপাতালটি প্রতিষ্ঠা করি। প্রতিদিন বিপুল পরিমান রুগি আমার হাসপাতালে সেবা নিতে আসে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা আমার প্রতিষ্ঠানের ডাক্তারকে ভাগিয়ে নিয়ে যায়। তিনি দাবি করেন একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অব্যাহতি পত্র না দিয়ে কোন ডাক্তার চলে যেতে পারেন না । হঠাৎ ডাক্তার কোন কিছু না বলে চলে যাওয়ায় আমার হাসপাতাল ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, একটি মহল তার হাসপাতালে যেন কোন ডাক্তার বা কর্মী পদে যোগদার না করে সেজন্য ছড়ানো হচ্ছে তার প্রতিষ্ঠানে ঠিকমতো বেতন প্রদান করা হয়না। অথচ তিনি দ্বাবি করেন প্রতিষ্ঠার পর থেকে ডাক্তার বা কর্মীর এক মাসেরও বেতন বাকি নেই। তিনি আরো জানান, তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য ষ্ঠাফদেরও ভাগিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। এব্যাপারে প্রতিকার চেয়ে তিনি শাহজাদপুর থানায় পহেলা অক্টোবর একটি সাধারন ডায়রি করেছেন। যার নং ২৯।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!