রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা বাজার থেকে আব্দুল হামিদ (৫৫) নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে রাজশাহী থানায় মানব পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায়ও মামলা রয়েছে। এলাকাবাসী ও শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে আজ দুপুরে থানার এসআই কমল কুমার দেবনাথ, এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোরজনা বাজারে অভিযান চালিয়ে মন্টু ডাক্তারের দোকান সংলগ্ন এলাকায় জুয়া খেলারত অবস্থায় মানবপাচারকারী আব্দুল হামিদকের পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মানব পাচারের ৬,৭ ও ৯ ধারায় চলমান মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারকৃত হামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় জাল দলিল সৃষ্টি, চাঁদাবাজি, মারপিট ও ক্ষতিসাধনের অভিযোগে আরও একটি মামলা রয়েছে (মামলা নং-২৫,তাং-১৫-১২-১৬ইং)। ধৃত আব্দুল হামিদ উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...