রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিছ ইয়াবাসহ ১ ইয়াবা ব্যবসায়ী, ১২ লিটার চোলাই মদসহ ১ মদ ব্যবসায়ী ও ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অপর ১ আসামী গ্রেফতার হয়েছে। তাদের আজ শনিবার সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে গতকাল শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে থানার এসআই ইয়ামিন, এএসআই ফিরোজ, এএসআই কালাম (২) সঙ্গীয় ফোর্সসহ পৌরসদরের দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে একই মহল্লার আব্দুস সামাদের ছেলে ইয়াবা ব্যবসায়ী রতন (২৩) কে ১৩ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রতনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। থানার এসআই ফারুক আজম, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ওই মহল্লার ফরিদ আলীর ছেলে মদ ব্যবসায়ী আলামিন (১৮) কে ১২ লিটার চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া, এসআই ফারুক আজম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে ১০ টায় পোতাজিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌরসদরের দ্বারিয়াপুর নতুন পাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সবাইকে আজ শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...