রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল সোমবার রাতে শাহজাদপুর উপজেলার দুর্গম পল্লী অঞ্চল গোপালপুরে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর ধারণা, উপজেলার গোপালপুর গ্রামের এবিএম মাসুদ ওরফে বগা মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়ির একটি বসতঘরে আগুণ লেগে যায়। মুহুর্তেই আগুণের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। শতশত গ্রামবাসী তাৎক্ষনিক আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ সদস্য বিশিষ্ট দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। বাড়ির সদস্য রানা জানান, ‘ প্রাথমিকভাবে ধারণা করছি বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব ধরনের মালামাল ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...