বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুরের রওশন আরা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতল নামের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে পুলিশ এ কে এম আলমগীর (কাশেম) নামের এক ভূয়া ডাক্তার কে গ্রেফতার করে। এরপর তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করার পর ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শামীম আহমেদ ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও ওই ক্লিনিকটি সিলগালা করে দেয়ার নির্দেশ দেন। এদিন দুপুরেই শাহজাদপুর থানা পুলিশ ক্লিনিকটি সিলগালা করে দেন এবং ভূয়া ওই ডাক্তারকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। এর আগে ঢাকার পল্লবী থানায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্লবী থানার ওসি ডাঃ আলমগীরকে ভূয়া বলে সনাক্ত করেন। পুলিশ জানায়, ভূয়া এই ডাক্তার শাহজাদপুর ছাড়াও পাবনার বেড়া, কাশিনাথপুর ও কুষ্টিয়ার একাধিক প্রাইভেট প্রাকটিস করে আসছিলেন। এলাকাবাসীর এক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ভূয়া এই ডাক্তার নিজেকে হার্ড, কার্ডিওলজি, এ্যাজমা, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, এম ফিল, ডিআইএইচ, এমডি, আমেরিকা থেকে মেডিসিন, লন্ডন থেকে এফআর, কানাডা থেকে এসএইচ, ডিইসি,মেডিসিন, হার্ড এন্ড এ্যাজমা স্পেশালিষ্ট হিসেবে দাবি করেন। এ ছাড়া তিনি প্রাক্তন প্রফেসর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, প্রজেক্ট ডিরেক্টর প্রবীন হিতৈশী স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা বলেও পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ১৯৭৭ সালে এইচএসসি পাশ করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, ভূয়া এই চিকিৎসক সব ধরনের রোগীকেই একটি বিশেষ কোম্পানির একই ঔষুধ প্রেসক্রিপশনে লিখতেন। এ ছাড়া প্রয়োজন ছাড়াই মামুলি রোগে আক্রান্ত রোগীদেরকেও জটিল ও কঠিন রোগের পরীক্ষা-নিড়িক্ষা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। আর এ কাজে ওই ক্লিনিকের মালিক জড়িত থাকায় ক্লিনিকটিও সিলগালা করা হয়েছে।   এসম্পর্কীত আগের সংবাদঃ শাহজাদপুরে ভূয়া বিশেষজ্ঞ ডাক্তার গ্রেফতার

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...