নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার মহান শহিদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, টেকটাচ্ কম্পিউটার্স যৌথ ভাবে নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারন, প্রভাত ফেরী, শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও টেকটাচ্ কম্পিউটারের পরিচালক মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক কবি ও নাট্যকার ম.জাহান, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, আলহাজ্ব নজরুল ইসলাম, কবি আলহাজ্ব মাসুম রানা খাঁন, স্বজন উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি ও মেহেদী হাসান হিমু। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল হাসান,নিহাল খাঁন,মাহমুদুল হাসান সমুদ্র, আহসানুল হক সৈকত, আলামিন হোসাইন, মিরাজ আহমেদ, গোলাম মোস্তফা, সালমান রহমান চঞ্চল, রুদ্র কুমার, নুর সামি নোমান, ইমরান হোসেন রানা, রূপস হোসেন, আলাল উদ্দিন, নাছিম হাসান, রাফি খন্দকার, রাব্বি খন্দকার, অমিত খন্দকার, প্রতিক খন্দকার, আল মামুন, প্রীথি খন্দকার, শিরিনা পারভীন, জান্নাতুল ফেরদৌসী শিফা ও রূপন্তি । ভোরে প্রভাত ফেরী শেষে সরকারি কলেজ শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পন করা হয়। এরপর আলোচনা সভা শেষে স্বজন বন্ধুরা কবিতা আবৃত্তি পরিবেশন করেন ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
