বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নিহত হয়েছেন চাচা ভূট্টো মোল্লা (৪০)। শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ভূট্টো মোল্লা ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে। রবিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন, নিহত ভূট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শ্রিমতি বেগম এবং ভাতিজা বৌ আরিফা খাতুন। নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মৃত বনো মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা এবং ভূট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবার অন্যান্য সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফালা দিয়ে চাচা ভূট্টোকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিক্যালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। অপরদিকে মারামারি ঠেকাতে গিয়ে বনো মোল্লার আরেক ছেলে নবীরুল এবং ভূট্টোর স্ত্রী গুরুতর আহত হন। ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নবীরুলের একটি চোখ উপড়ে গেছে বলে জানা যায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...